ভারতের রেলওয়ে সারা বিশ্বের অন্যতম বড় ও খুবি ব্যস্ততম রেল নেটওয়ার্ক। প্রতি ঘণ্টাই লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে । অফিস, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের কাজে যুগ যুগ ধরে ব্যাবহার হয়ে আসছে । অল্প সময়ে দ্রত যাওয়ার জন্য এখন যাত্রীদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে দ্রুতগামী ট্রেন। আর এই কারণেই সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে—ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কী?

আমরা এই পোস্টে জানতে পারবো:

ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন

বন্দে ভারত এক্সপ্রেসকে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বলা হয় কারণ হোল এটি বর্তমানে সবচেয়ে সেরা আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি সেমি হাই-স্পিড ট্রেন। এই ট্রেনটির সর্বোচ্চ গতি ১৮০ ( বা তার একটু বেশি ) কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বর্তমানে ভারতীয় রেলওয়ের অন্য যে যে যাত্রীবাহী ট্রেন আছে তার তুলনায় বেশি। বন্দে ভারত ট্রেনে এক্সক্লুসিভ কোনো ইঞ্জিন নেই; পুরো ট্রেনজুড়ে হাই কুয়ালিটির মোটর লাগানো আছে, যার ফলে এটি খুব দ্রুত গতি নিয়ে যেতে বা থামতে পারে । খুবি উন্নত ব্রেকিং সিস্টেম ও নিরাপত্তা চাদরে আবৃত করা এই ট্রেনটি । সাথে আছে উন্নত প্রযুক্তি , যার কারণে কারণে ট্রেনটি উচ্চ গতিতেও নিরাপদভাবে চলতে সক্ষম। এছাড়া এই ট্রেনটির আছে কম স্টপেজ ও রেলওয়ের অগ্রাধিকার । যার কারণে বন্দে ভারতের গড় চলার গতি বেশি থাকে। এসব কারণেই বন্দে ভারত এক্সপ্রেসকে বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে বিবেচনা করা হয়।

বন্দে ভারত এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু

বন্দে ভারত এক্সপ্রেস প্রথম যে দিন যাত্রা শুরু করেছিলো সেই তারিখ টা ছিলো ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সাল। দিল্লি থেকে বারাণসী রুটে প্রথম যাত্রা শুরু করেছিলো । এটি হচ্ছে ভারতের প্রথম সেমি হাই-স্পিড ট্রেন, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয় । উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ( মোদী ) । যা ভারতীয় রেলওয়ের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে । প্রথম রুট হিসেবে বেছে নেওয়া হয়েছিল দিল্লি থেকে বারাণসী । কারণ এটি রাজধানী থেকে প্রধান পর্যটন শহরের সংযোগ স্থাপন করে এবং দেশের যাত্রীদের জন্য ও বেশ সুবিধাজনক। আধুনিক প্রযুক্তি, দ্রুতগতি এবং কম স্টপেজের কারণে বন্দে ভারত এক্সপ্রেস প্রথম যাত্রা থেকেই যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করে ফেলে । এই যাত্রা ভারতের রেল যোগাযোগে একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হয়।

বন্দে ভারত এক্সপ্রেস এর কেবিন ও সিট সংখ্যা

বন্দে ভারত এক্সপ্রেসে সাধারণত ১৬–১৭টি কেবিন থাকে, যেখানে মূলত AC Chair Car ও কিছু Executive Chair Car কোচ অন্তর্ভুক্ত থাকে। ট্রেনের কোচ সংখ্যার ওপর ভিত্তি করে সিটের সংখ্যাও ভিন্ন হয়। ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেসে মোট প্রায় ৫৩০টি সিট থাকে, আর ১৬ কোচের ট্রেনে প্রায় ১,১০০ থেকে ১,২০০টি সিট থাকে। প্রতিটি কেবিনে আরামদায়ক, প্রশস্ত ও ঘূর্ণনযোগ্য সিট থাকায় যাত্রীরা দীর্ঘ পথেও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। আধুনিক কেবিন ডিজাইন ও পর্যাপ্ত লেগ-স্পেস বন্দে ভারত এক্সপ্রেসকে যাত্রীবান্ধব একটি ট্রেন হিসেবে পরিচিত করেছে।

বন্দে ভারত কি বুলেট ট্রেন?

‘বন্দে ভারত এক্সপ্রেস’ বুলেট ট্রেন নয়, তবে এটি ভারতের সবচেয়ে আধুনিক সেমি হাই-স্পিড ট্রেন। বুলেট ট্রেন যেখানে আলাদা ট্র্যাক ও ৩০০ কিমি/ঘণ্টার বেশি গতিতে চলে, সেখানে বন্দে ভারত বর্তমান রেললাইনে সর্বোচ্চ প্রায় ১৬০–১৮০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করে। উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় দরজা ও আধুনিক কেবিন সুবিধার কারণে এটি সাধারণ ট্রেনের তুলনায় অনেক দ্রুত ও আরামদায়ক।

বন্দে ভারত এক্সপ্রেস এর টিকিটের দাম ও টিকিট

বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম রুট ও শ্রেণিভেদে ভিন্ন হয়। সাধারণত AC Chair Car ও Executive Chair Car—এই দুই ধরনের সিট পাওয়া যায়, যেখানে ভাড়ার পরিমাণ প্রায় ১,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার বেশি পর্যন্ত হতে পারে। বন্দে ভারতের টিকিট অনলাইনে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে সহজেই কেনা যায়, এছাড়া নিকটবর্তী রেলওয়ে স্টেশন কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যায়।

FAQ (প্রশ্নোত্তর)

বন্দে ভারত এক্সপ্রেসে কি খাবারের সুবিধা আছে?

হ্যাঁ, বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য অনেক ভালো মানের ও মানসম্মত খাবার সরবরাহ করা হয়, যা টিকিটের ভাড়ার সাথেই অন্তর্ভুক্ত করা থাকে।

বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি কত?

বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি প্রায় ১৮০ কিমি/ঘণ্টা বা তার বেশি পর্যন্ত হতে পারে, তবে বেশিরভাগ রুটে এটি ১২০ –১৬০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করে।

শেষ কথা

সব মিলিয়ে বলা যায় যে , বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন একটি আধুনিক প্রযুক্তি, দ্রুতগতি ও আরামদায়ক ব্যবস্থার কারণে বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় দ্রুতগামী ট্রেনগুলোর একটি। ভবিষ্যতে যদি আরও অন্যান্য রুটে চালু করা হয় তাহলে এটি ভারতের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *