ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল পরে যাই । আর এই সময় ট্রেনের টিকিট পাওয়া সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট ছাড়ার পর কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ সিট বুক হয়ে যায়।
তাই সঠিক সময়, নিয়ম ও কৌশল জানা থাকলে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। এই গাইডে সবকিছু বিস্তারিতভাবে জানানো হলো।
ঈদের অগ্রিম ট্রেন টিকিট কয় দিন আগে ছাড়া হয়
সাধারণত ঈদের ১০ থেকে ১৪ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
তবে সঠিক তারিখ ৩ এ মার্চ বাংলা দেশ রেলওয়ে এবং তা অফিসিয়ালভাবে ঘোষণা করেছে।
আরো পড়ুন ঃ ঈদে ট্রেনের টিকিট না পেলে কী করবেন? সম্পূর্ণ গাইড ২০২৬
ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচি ২০২৬ – টাইম, টিকিট ও ভাড়া
গুরুত্বপূর্ণ:
- প্রতিবছর তারিখ পরিবর্তন হতে পারে
- আলাদা আলাদা দিনের জন্য আলাদা বিক্রির তারিখ নির্ধারণ করা হয়
- অনলাইন ও কাউন্টার বিক্রি একসাথে শুরু হয় (কখনো কখনো সময় ভিন্ন হতে পারে)
ঈদের টিকিট কোন সময়ে ছাড়া হয়
সাধারণত সকাল ৮টা অথবা সকাল ১০টায় অনলাইনে টিকিট ছাড়া হয় (ঘোষণা অনুযায়ী পরিবর্তন হতে পারে)।
অনলাইনে টিকিট পাওয়া যায় এই দুই সাইটে
টিকিট ছাড়ার আগে কী করবেন
২০ মিনিট আগেএকাউন্ট লগইন করুন
যাত্রার তারিখ ও রুট আগে থেকে সিলেক্ট করে রাখুন
পেমেন্ট মেথড প্রস্তুত রাখুন । মানে আপনি যদি বিকাশ বা নাগাদ এ পেমেন্ট করেন তাহালে আপসে টাকা ঢুকিয়ে রাখবেন
ঈদের ট্রেন টিকিট কাটার সম্পূর্ণ নিয়ম
- যেই একাউন্ট এর মাধ্যমে টিকিট কাটবেন তা আগে থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখবেন।
- NID দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে রাখবেন।
- যাত্রীর নাম সঠিকভাবে লিখবেন জেনো ভুল না হয় ।
- সর্বোচ্চ টিকিট সীমা মেনে চলুন
- OTP নিরাপদ রাখুন,আপনার অটিপি কারো সাথে সেয়ার করবেন না ।
মোবাইল দিয়ে টিকিট কাটার স্টেপ-বাই-স্টেপ গাইড
১. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন যেই সাইটের মাধ্যমে আপনি টিকেট কিনবেন
২. লগইন করুনব
৩. From & To স্টেশন নির্বাচন করুন
৪. যাত্রার তারিখ নির্বাচন করুন
৫. ট্রেন নির্বাচন করুন
৬. আসন নির্বাচন করুন
৭. পেমেন্ট সম্পন্ন করুন
৮. ই-টিকিট ডাউনলোড করুন
অনলাইন বনাম কাউন্টার টিকিট এর পার্থক্য কী
বিষয় | অনলাইন | কাউন্টার |
সময় | দ্রুত শেষ | লাইনে দাঁড়াতে হয় |
সুবিধা | ঘরে বসে | সরাসরি সহায়তা |
ঝুঁকি | সার্ভার স্লো | টিকিট সীমিত |
মনে রাখবেন ঈদের সময় অনলাইন টিকিট দ্রুত শেষ হয়ে যায়।
গত বছর ঈদে টিকিট ছাড়ার ধরণ কেমন ছিল
গত বছর দেখা গেছে:
- প্রথম ১০–১৫ মিনিটেই জনপ্রিয় সব রুটের টিকিট শেষ
- ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–রাজশাহী রুট বেশি চাহিদা ছিল
- সার্ভার স্লো সমস্যা ছিল
- তাই আগেভাগে প্রস্তুতি জরুরি।
টিকিট পাওয়ার ১০টি কার্যকর কৌশল
- ফাস্দ্রুট স্তপিড এর ইন্টারনেট ব্যবহার করুন
- দুইটি থেকে ৩ টা ডিভাইস ব্যবহার করুন
- Auto-fill ব্যবহার করুন
- পেমেন্ট গেটওয়ে আগেই ঠিক করে রাখুন
- ব্রাউজার রিফ্রেশ বা রিলোড কম করুন
- পপ-আপ এড ব্লকার বন্ধ রাখুন
- কোন প্রকার VPN ব্যবহার না করাই ভালো
- মোবাইল ডাটা + ওয়াইফাই ব্যাকআপ রাখুন
- লগইন সেশন আগে থেকেই চালু রাখুন
- বিকল্প রুট প্রস্তুত রাখুন
পেমেন্ট ব্যর্থ হলে কী করবেন
- পেমেন্ট ব্যর্থ হলে মোটেও আতঙ্কিত হউয়া যাবে না
- ১০–১৫ মিনিট অপেক্ষা করুন তারপর দেখেন সাকসেসফুল হয় কি না
- একাউন্ট স্টেটমেন্ট চেক করুন যে পেমেন্ট কনফার্ম দেখাই কি না
- যদি দেখেন পেমেন্ট হয়নি তাহলে হেল্পলাইনে যোগাযোগ করুন
নোট ঃ অনেক সময় টাকা কাটা হলেও টিকিট কনফার্ম হতে দেরি হয়।
গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করুন
দালাল এর কাছ থেকে টিকিট কিনবেন না
ফেসবুক পেজ থেকে টিকিট কিনবেন না বা অগ্রিম বুকিং করবেন না
OTP শেয়ার করবেন না
সো সবসময় অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
FAQ
এক NID দিয়ে কয়টি টিকিট কাটা যায়?
সাধারণত সর্বোচ্চ ৪টি টিকিট কাটা যায় (নিয়ম পরিবর্তন হতে পারে)।
ঈদের টিকিট কি দ্রুত শেষ হয়ে যায়?
হ্যাঁ, জনপ্রিয় রুটগুলো কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
কাউন্টার টিকিট কি অনলাইনের চেয়ে বেশি পাওয়া যায়?
না, নির্দিষ্ট কোটা থাকে।